Sunday, June 7, 2026

জাফরাবাদের জোড়া খুন: ঝাড়সুগুদা থেকে গ্রেফতার আরও ৮! মোট ধৃত ১২

Date:

Share post:

জাফরাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা ঘিরে ছড়ানো অশান্তির জেরে ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের। ওড়িশার ঝাড়সুগুদা এলাকা থেকে আরও ৮ জনকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল (সিট)। এ নিয়ে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

ধৃতদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত বানি ইজরায়েল ও সিফাউল হক। তাঁদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে বাবুল শেখ, আব্দুল খালেক, সাবা করিম, রনি সেখ, মানারুল শেখ ও আজরাফুল শেখকে। পুলিশের দাবি, ঘটনার পরেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছিল এবং ঝাড়সুগুদাতেই আত্মগোপন করেছিল। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালিয়ে পুলিশ তাদের পাকড়াও করে।

এর আগে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা থেকে জিয়াউল শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তার জিজ্ঞাসাবাদেই উঠে আসে ঝাড়সুগুদায় লুকিয়ে থাকা বাকি অভিযুক্তদের নাম। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে জিয়াউলের দুই ছেলেও রয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা ঘিরে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের জাফরাবাদ। অভিযোগ, সেই অশান্তির সময় হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে তাঁদের বাড়ি থেকে টেনে বের করে নৃশংসভাবে খুন করে একদল দুষ্কৃতী। ঘটনার গুরুত্ব বুঝেই রাজ্য পুলিশ গঠন করেছে বিশেষ তদন্তকারী দল। তদন্তে ইতিমধ্যেই একাধিক তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরা করে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যের হদিস পাওয়া গেছে। খুব শিগগিরই আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন – উন্নয়নের প্রতীক বিদ্যুতের চাহিদা বৃদ্ধি: পরিসংখ্যান দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...