Saturday, June 27, 2026

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে কমছে সুদের হার, বাজেটে ঘোষণা অর্থ প্রতিমন্ত্রীর

Date:

Share post:

তরুণদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলে দেওয়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পকে আরও সম্প্রসারিত করা হল রাজ্য বাজেটে। এর ফলে উপভক্তারা আরও কম সুদে এই প্রকল্পে ঋণের সুযোগ পাবেন। গত বছর বাজেটে যুবকদের জন্য এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পে ১৮ থেকে ৫০ বছর বয়সী ২ লক্ষ যুবক-যুবতী তাদের স্বনিযুক্তিমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বাবদ বা সর্বাধিক ৫ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাঙ্ক মারফত পান।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন তার বাজেট ভাষণে জানিয়েছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে আরও শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরও সহজতর করার উদ্যোগ নিচ্ছে। এই উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ইন্টারেস্ট সাবভেন্সন বা সুদ কমানোর প্রকল্প চালু করা হচ্ছে। যাতে সমস্ত যোগ্য উদ্যোগপতিরা এই প্রকল্পের অধীনে কোনোও কোল্যাটারল ছাড়াই ১০০% নিশ্চিত ঋণ পেতে পারবেন নামমাত্র ৪% সুদে। বাকি সুদের ব্যয়ভার রাজ্য সরকার দায় হিসাবে বহন করবে। এই প্রকল্পের সুবিধা, ভবিষ্যত প্রকল্পে ইতিমধ্যেই মঞ্জুর ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই খাতে বার্ষিক ২৫০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে আগামী কয়েক বছরে প্রায় ১০ লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবেন।

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার সামনে তিন পরীক্ষার্থী

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...