Saturday, April 4, 2026

বঙ্গ বিজেপির নির্বাচনী কমিটিতে দলবদলুদের রমরমা, ঠাঁই নেই আদি নেতা মনোজ টিগ্গার

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha ELectiom) আগে বঙ্গ বিজেপির (BJP) নির্বাচনী কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে। রাজ্যের দুই ব্যর্থ নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও দলবদলু শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সামনে রেখে এই কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কোনও এক অজানা কারণে কমিটিতে জায়গা হয়নি উত্তরবঙ্গের জনপ্রিয় নেতা বিধায়ক মনোজ টিগ্গার (Manoj Tigga)।

বঙ্গ বিজেপির সর্বোচ্চ নীতি-নির্ধারণের জন্য একেবারে অমিত শাহের নির্দেশে তৈরি হয়েছিল কোর-কমিটি। এই গুরুত্বপূর্ণ কমিটির অন্যতম সদস্য আলিদুয়ারের বিধায়ক মনোজ টিগ্গা। কিন্তু লোকসভা ভোট পরিচালনার লক্ষ্যে তৈরি ২০ জনের কমিটিতে জায়গা হল না বিধানসভায় বিজেপির এই মুখ্য সচেতকের। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে।

বঙ্গ বিজেপির নির্বাচনী কমিটিতে কেন্দ্রীয় সরকারের চারজন রাষ্ট্রমন্ত্রী, দু’জন প্রাক্তন রাজ্য সভাপতি এবং সাতজন রাজ্য সাধারণ সম্পাদক। এছাড়া কমিটিতে পদাধিকারবলে রয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রীও। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ভিন রাজ্যের চারজন নেতাকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। কিন্তু মনোজ টিগ্গার জায়গা হয়নি! এমনকী, তৃণমূল কংগ্রেস সহ বাইরে থেকে আসা একাধিক নেতাকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে রাখা হয়েছে। কিন্তু দলের দু’বারের বিধায়ক তথা আদি বিজেপি নেতা হিসেবে উত্তরবঙ্গের পরিচিত মুখ মনোজ টিগ্গা ব্রাত্য থেকে গেলেন!

 

 

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...