Wednesday, June 24, 2026

তৎপর পর্ষদ! মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মালদহ থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

Date:

Share post:

প্রশ্নপত্র(Question Papers) ফাঁস করেও লাভের লাভ কিছুই হল না। এবার মাধ্যমিকের(Madhyamik) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার (Arrest) মাস্টারমাইন্ড (Mastermind)। সূত্রের খবর, মালদহের (Maldah) অভিযুক্ত গৃহশিক্ষকের (Private Tutor) নাম জীবন দাস (Jeevan Das)। মালদহের গোপালপুর অঞ্চলের বালুটোলা থেকে শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃত জীবন গৃহ শিক্ষকতার পাশাপাশি নিজেরও একটি কোচিং সেন্টার চালাতেন। পুলিশ সূত্রে খবর, মোবাইলের হোয়াটস অ্যাপ (Whatsapp) চ্যাট দেখতেই অভিযুক্তকে খুঁজে বের করতে সক্ষম হয় পুলিশ।

গত শনিবারই মাধ্যমিকের ইংরাজি পরীক্ষার দিন এনায়েতপুর হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। এরপরই তল্লাশি চালিয়ে গোপালপুর হাইস্কুলের সাত পরীক্ষার্থীর থেকে উদ্ধার হওয়া মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এরপরই বাতিল করে দেওয়া হয় সাত পরীক্ষার্থীর পরীক্ষা। এরপর বাজেয়াপ্ত মোবাইলগুলি নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, একটি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। যে গ্রুপের নাম ছিল এমপি ২০২৪ কোয়েশ্চন আউট। আর সেই গ্রুপের সন্ধান পেতেই নড়েচড়ে বসে প্রশাসন। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মতোই এরপর শুরু হয় তদন্ত। এরপরই পুলিশ জানতে পারে জীবন দাসই ওই গ্রুপের অ্যাডমিন। আর প্রমাণ হাতে পেতেই অভিযুক্তর নাগাল পেতে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে জেরা করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না তা জানার চেষ্টা করছে পুলিশ।

চলতি মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত কড়া নজরদারির ব্যবস্থা করেছে পর্ষদ। কিন্তু তার মধ্যেই মাধ্যমিকের প্রথম দিন প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ ওঠে। তবে পর্ষদ সাফ জানিয়েছে কেউ অন্যায় করলে বা কারও নামে কোনও অভিযোগ এলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...