Thursday, June 11, 2026

মদ বিক্রির জন্য দেওয়া যাবে না ছাড়, নির্দেশিকা জারি আবগারি দফতরের

Date:

Share post:

রাজ্যে যে সমস্ত মদের দোকান বেশি মদ বিক্রির জন্য ছাড় বা কোন কোন ইনসেনটিভ দেওয়ার কথা বলছেন তা অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশিকা জারি করল আবগারি দফতর।স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের আবগারি দফতরের তরফে নির্ধারণ করা যে দাম রয়েছে সেই দামেই মদের দোকানদারদের মদ বিক্রি করতে হবে।নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনওরকম প্রমোশনাল অ্যাক্টিভিটি অথবা কোনও গিফট ক্রেতাদের দিতে পারবেন না মদ বিক্রির দোকানদাররা। একটি নির্দিষ্ট ব্র্যান্ডের বিক্রির জন্য তা করতে পারবেন না মদ বিক্রির দোকানদারের।

সম্প্রতি আবগারি দফতরের আধিকারিকরা এলাকায় এলাকায় তদন্ত করে এই অভিযোগগুলি পেয়েছে। নির্দেশিকায় মদ বিক্রির দোকানদারদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকজন মদ বিক্রেতা তাদের মদের বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য ওই একই দামে অতিরিক্ত মদ বিক্রি করতে চাইছেন। মূলত এই অভিযোগ একাধিক বারগুলির বিরুদ্ধে। সেক্ষেত্রে মদ বিক্রিতে মার খাচ্ছেন তুলনামূলকভাবে যে সমস্ত দোকানগুলি রয়েছে। তার জেরেই রাজ্যের আবগারি দফতর এই নির্দেশিকা জারি করেছে।

শুধু তাই নয় কয়েকটি নির্দিষ্ট বার মদ বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট সময়ে অতিরিক্ত ছাড় দিচ্ছে বলেও অভিযোগ এসেছে আবগারি দফতরের কাছে।প্রসঙ্গত, ২০২৩-এর ক্রিসমাস ও নতুন বছরের পালন উৎসব থেকে রেকর্ড পরিমাণ আয় করেছিল রাজ্যের আবগারি দফতর। শুধু তাই নয়, বর্তমানে রাজ্যের আবগারি দফতর ২০২২-২৩ অর্থ বর্ষের তুলনায় ১৫ শতাংশ বেশি আয় করতে চলেছে। সেক্ষেত্রে চলতি অর্থ বর্ষে ২০ হাজার কোটি টাকার কাছাকাছি আয় হতে পারে রাজ্যের আবগারি দফতরের।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...