Thursday, June 11, 2026

“ওবিসি নন, মিথ্যে বলছেন উনি”, মোদির বিরুদ্ধে অভিযোগ রাহুলের

Date:

Share post:

জাতিগত পরিচয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অসত্য ভাষণের অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, নরেন্দ্র মোদি জাতিগতভাবে অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। রাহুলের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে গোটা দেশে জল্পনা তৈরি হওয়ার পর নতুন করে গুরুতর অভিযোগ উঠল মোদির বিরুদ্ধে।

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উপলক্ষ্যে বর্তমানে ওড়িশায় ঝাড়সুগুড়ায় রয়েছেন রাহুল গান্ধী। সেখানেই এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সাংসদ বৃহস্পতিবার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা দাবি করছেন। আদতে তিনি অন্যান্য অনগ্রসর গোষ্ঠী (ওবিসি)-ভুক্ত নন। সাধারণ শ্রেণিভুক্ত।” এর পরে মোদি সম্পর্কে তাঁর অভিযোগের ‘ব্যাখ্যা’ও দেন রাহুল। তিনি বলেন, “ওবিসি জাতিভুক্ত কোনও পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণিভুক্ত ‘তেলি’ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। ২০০০ সালে গুজরাতের বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে ‘ওবিসি’ তকমা দিয়েছিল।” অবশ্য রাহুলের দাবিতে কোনও ভুল নেই বলেই মনে অরছে রাজনৈতিক মহল। কারণ, মোদি ‘মোধ ঘাঞ্চি তেলি’ জাতিভুক্ত। বিজেপির জমানাতেই গুজরাটে ওবিসি তকমা পেয়েছিল এই সম্প্রদায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর জাতীয় রাজনীতিতে নিজেকে প্রান্তিক জাতিভুক্ত হিসেবে তুলে ধরতে সক্রিয় নরেন্দ্র মোদি। এমনকি ২০১৪ সালে মোদির বিরুদ্ধে নিম্নমানের রাজনীতির অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময়ে পাল্টা মোদি অভিযোগ করেন ‘নিচু জাতের’ বলেই কংগ্রেসের আক্রমনের শিকার তিনি। নিচু জাতের মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিতে চায় কংগ্রেস। এবার মোদির জাতিগত পরিচয়ের আসল স্বরূপ তুলে ধরলেন রাহুল।

Related articles

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...