Saturday, April 4, 2026

“দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে”, মনমোহনের ভূয়সী প্রশংসায় মোদির

Date:

Share post:

কংগ্রেস জমানায় দেশের অর্থনীতির বেহাল অবস্থা তুলে ধরতে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বক্তব্যকে হাতিয়ার করেছিলেন নরেন্দ্র মোদি। এরপর বৃহস্পতিবার রাজ্যসভায় সেই মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদি। সাংসদ হিসেবে তাঁর কর্তব্যবোধকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একসময় অসুস্থ শরীরে হুইলচেয়ারে করে সংসদে ভোট দিতে এসেছিলেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে একজন সাংসদকে কতটা দায়িত্বশীল হওয়া উচিত, ওই ঘটনা তার প্রমাণ।”

বৃহস্পতিবার মেয়াদ ফুরোচ্ছে রাজ্যসভার সাংসদ মনমোহন সিং সহ আরও একাধিক সাংসদের। তাঁদের ফেয়ারওয়েল দিতেই রাজ্যসভায় বিশেষ বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁর বক্তব্যে বারবার ঘুরেফিরে আসে মনমোহন সিংয়ের প্রশংসা। তিনি বলেন, “আমি আজ মনমোহন সিংয়ের কথা বিশেষ ভাবে বলতে চাই। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ সময় ধরে তিনি এই হাউসকে এই দেশকে পথ দেখিয়েছেন। মানুষ সেই জন্য তাঁকে সবসময় মনে রাখবেন।”

একইসঙ্গে তিনি বলেন, আমার মনে আছে, লোকসভায় একটি ভোটপর্বের সময়, “সকলেই জানেন যে জয় ট্রেজারি বেঞ্চেরই হবে, তা সত্ত্বেও ডঃ মনমোহন সিং নিজের ভোট দান করতে হুইলচেয়ারে করে হলেও এসে উপস্থিত হয়েছিলেন। নিজের দায়িত্ব সম্পর্কে একটা মানুষ কতটা দায়িত্বশীল হলে এটা হতে পারে, সেটা এই ঘটনা থেকেই বোঝা যায়। সাংসদ হিসাবে তাঁর এই কর্তব্যপরায়ণতা একটি উদাহরণ হয়ে থাকবে।” একইসঙ্গে যোগ করেন, “মনমোহনজি কাদের শক্তি বাড়াতে এসেছিলেন সেটা বড় কথা নয়। আমি মনে করি তিনি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতেই ভোট দিয়েছেন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...