Friday, April 3, 2026

নতুন বছরেও EMI-তে গুনতে হবে না বাড়তি সুদ! ষষ্ঠবার রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Date:

Share post:

নতুন বছরের শুরুর দিকেই ফের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বৃহস্পতিবার সাফ জানানো হয়েছে আপাতত ঋণের বোঝা বাড়ানো হচ্ছে না। এদিন রেপো রেট (Repo Rate) ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হল। আর রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়ছে না ঋণ ও ইএমআই-র (EMI) বোঝা। এই নিয়ে টানা ছয়বার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই।

এদিন মনিটারি পলিসির কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, আর্থিক প্রবৃদ্ধির কথা মাথায় রেখেই রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যবৃদ্ধিও ৪ শতাংশের উপরে থাকবে। প্রতি ত্রৈমাসিকেই বৈঠকে বসে মনিটারি পলিসি কমিটি। এই কমিটির বৈঠকেই রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, খাদ্যপণ্যের দামে ওঠাপড়া মুদ্রাস্ফীতির উপর বড় প্রভাব ফেলেছে।

তবে রিজার্ভ ব্যাঙ্কের একটি সূত্র জানিয়েছে, দেশের খুচরো মুদ্রাস্ফীতিতে আংশিক লাগাম টানা সম্ভব হয়েছে। তবে সামগ্রিক মুদ্রাস্ফীতির হার লক্ষ্যমাত্রার তুলনায় এখনও অনেকটাই বেশি। পাশাপাশি এদিন আরবিআই গভর্নর জানান, ‘‘মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা জারি থাকবে। পাশাপাশি জিডিপি বৃদ্ধির সম্ভাব্য লক্ষ্যমাত্রা আগে ৬.৫ শতাংশ রাখা হলেও তা বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে বলেও জানান শক্তিকান্ত দাস। এদিকে রেপো রেট অপরিবর্তিত থাকায় প্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারেও। দিনের শুরুতে সেনসেক্স সামান্য উপরে থাকলেও আরবিআই-এর ঘোষণার পর বড় পতনের মুখে সেনসেক্স ও নিফটি।

 

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...