Friday, April 3, 2026

‘ছেলে এবং বৌমা সম্পর্ক রাখে না’, জাদেজার বিরুদ্ধে বি.স্ফোরক অভিযোগ তাঁর বাবার

Date:

Share post:

ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর বাবা অনিরুদ্ধসিন জাদেজা। শুধু জাদেজা নয়, অনিরুদ্ধসিন অভিযোগ এনেছেন জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার বিরুদ্ধে। অনিরুদ্ধসিন জাদেজার অভিযোগ, ছেলে এবং বৌমা সম্পর্ক রাখে না তাঁর সঙ্গে। একই শহরে থাকলেও একা থাকতে হয় তাঁকে। যদিও , এই অভিযোগ অস্বীকার করেছেন জাদেজা।

এক সংবাদমাধ্যমকে রবীন্দ্র জাদেজা বাবা অনিরুদ্ধসিন জাদেজা বলেন, “সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে জাদেজা এবং রিভাবার কোনও সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের দু’তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে একাই থাকি আমি। আলাদা বাড়িতে থাকে জাদেজা এবং রিভাবা। একই শহরেও থেকেও দেখা হয় না। আমি জানি না ওর স্ত্রী কী জাদু করেছে জাডেজার উপর।” উল্লেখ্য, রিভাবা জামনগরের বিজেপি বিধায়ক।

বাবার এই অভিযোগের পরই মুখ খোলেন জাড্ডু। তিনি একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “এই সাক্ষাৎকারকে একেবারেই পাত্তা দেবেন না। এটা তৈরি করা সাক্ষাৎকার। আমার ও রিভাবা-র ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন সাক্ষাৎকার তৈরি করা হয়েছে। এক পক্ষের কথা শুনে এই সাক্ষাৎকারের পুরোটাই ভুলে ভরা। আমিও অনেক কিছু বলতে পারি। কিন্তু পরিবারের সম্মানের কথা মাথায় রেখে চুপ করে আছি। কারণ জনসমক্ষে কাদা ছোড়াছুড়ি আমার পছন্দ নয়।”

আরও পড়ুন- উল্টো সুর এবির, বিরাটের দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে কী বললেন ডিভিলিয়ার্স



Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...