Friday, June 12, 2026

উল্টো সুর এবির, বিরাটের দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে কী বললেন ডিভিলিয়ার্স

Date:

Share post:

কয়েকদিনের মধ্যেই উল্টো সুর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার তথা বিরাট কোহলির কাছের বন্ধু এবি ডিভিলিয়ার্স। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এবি জানিয়েছিলেন দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট। কিন্তু এদুন হঠাৎই উল্টো সুর ডিভিলিয়ার্স। বললেন , ভুল তথ্য দিয়েছেন, বিরাটের দ্বিতীয়বার বাবা হওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না। এক সপ্তাহ আগেই ডিভিলিয়ার্স বলেছিলেন যে, বিরাট দ্বিতীয়বার বাবা হচ্ছেন। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে খেলছেন না তিনি।

এই নিয়ে এবি এক সাক্ষাতকারে বলেন, “ আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। ভুল তথ্য ছড়িয়ে দিয়েছিলাম। বিরাটের পরিবারের ভাল হোক। কেউ জানে না কী হচ্ছে। আমি শুধু ওদের শুভেচ্ছা জানাতে চাই। যে কারণেই বিরাট বিশ্রাম নিয়ে থাকুক, আশা করি ও আরও শক্তিশালী হয়ে ক্রিকেটে ফিরবে। আরও তরতাজা থাকবে।”

কয়েকদিন আগে এক ইউটিঊব সাক্ষাৎকারে এবি বলেছিলেন, “আমি যত দূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি। আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।“

চলছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম দুই টেস্টে ব্যক্তিগত কারণে খেলেননি বিরাট। আর এবার সূত্রের খবর তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলবেন না তিনি।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...