Wednesday, June 24, 2026

আরাবুল গ্রেফতারের পরই স্কুলের পাশ থেকে উদ্ধার বোমা! ফের চাঞ্চল্য ভাঙড়ে

Date:

Share post:

বৃহস্পতিবারই গ্রেফতার (Arrest) হয়েছেন আরাবুল ইসলাম (Arabul Islam)। আর শুক্রবার সকালে ভাঙড়ে (Bhangar) উদ্ধার বোমা (Bomb)। ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত পোলেরহাট হাই স্কুলের পাশে আবর্জনার স্তূপ থেকে সেই তাজা বোমাগুলি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে কয়েক জন স্থানীয় বাসিন্দা বোমাগুলি দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশকর্মীরা পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। এদিকে এদিন সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে কে বা কারা এই কাণ্ড ঘটাল বা কি উদ্দেশ্যে বোমাগুলি সেখানে ফেলে রাখা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে এদিন দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে ভাঙড়। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সন্ধেবেলা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুলকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র-সহ দলবদ্ধ ভাবে আক্রমণের অভিযোগও। পুলিশ সূত্রে খবর, খুনের অভিযোগেই আরাবুলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারই ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে লালবাজারে আনা হয়। রাতে লালবাজারের লকআপে ছিলেন আরাবুল। এদিকে শুক্রবার আরাবুলকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

 

 

 

 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...