Friday, June 12, 2026

ক্যান্সারমুক্তি ভারতীয় চিকিৎসাতেই, ৪ কোটির বদলে মাত্র ৪২ লাখেই!

Date:

Share post:

প্রথমবার ভারতীয় চিকিৎসা পদ্ধতিতেই ক্যান্সারমুক্তি সফলভাবে সম্ভব হল। একটি বিশেষ কোষ থেরাপির (T-cell therapy) মাধ্যমে ৬ রোগীর শরীর থেকে রক্ত ও বোনম্যারের (bone marrow) ক্যান্সার নির্মূল করা সম্ভব হল। পরীক্ষামূলক এই প্রয়োগ সফল হওয়ায় এবার বাণিজ্যিকভাবে কার-টি কোষ থেরাপি সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব হবে। বিদেশে যে চিকিৎসা করতে প্রায় ৪ কোটি টাকা খরচ হত, এবার সেই চিকিৎসাই ভারতে পাওয়া সম্ভব হবে ৪২ লক্ষ টাকায়, দাবি ক্যান্সার চিকিৎসা সংস্থার।

মূলত ক্যান্সারের সঙ্গে লড়তে পারা শ্বেত কণিকার একটি টি-কোষ শরীর থেকে বের করে আনা হয় এই প্রক্রিয়ায়। গবেষণাগারে সেই কোষকে ভাইরাল ভেক্টরের (viral vector) মাধ্যমে অ্যান্টিজেন প্রতিরোধে সক্ষম করে তোলা হয়। এর ফলে চিমেরিক অ্যান্টিজেন রিসেপটরটি (CAR) ক্যান্সার বহনকারী প্রোটিনকে সহজে সনাক্ত করতে সক্ষম হয়। গবেষণাগারে প্রসেসিংয়ের পর সেই টি-কোষ প্রয়োজন অনুযায়ী রোগীর শরীরে ইনজেক্ট করে দেওয়া হয়।

প্রাথমিকভাবে এই কোষ থেরাপি দ্বারা লিউকিমিয়া, লিম্ফোমা ইত্যাদি বি-কোষের ক্যান্সারের চিকিৎসা সম্ভব হবে। অ্যাপোলো ক্যান্সার সেন্টারে প্রথমবার ৬ ভারতীয়ের শরীরে এই চিকিৎসা সাফল্যের ইতিহাস তৈরি করেছে। ২০২৩ সালের অক্টোবরেই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) এই থেরাপির পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেয়। এরপরই বম্বে আইআইটি (IITB) ও টাটা মেমোরিয়াল হাসপাতাল যৌথ উদ্যোগে কাজ শুরু করে।

বর্তমানে দেশের ১০টি শহরের ৩০টি হাসপাতালে এই চিকিৎসা পাওয়া সম্ভব হবে। ১৫ বছর বা তার বেশি বয়সের রোগীদের চিকিৎসা দেওয়া যাবে এই পদ্ধতিতে। এর আগে বিদেশে এই পদ্ধতিতে চিকিৎসা পাওয়া সম্ভব ছিল। তবে তা ছিল অত্যন্ত ব্যয়সাপেক্ষ। খরচ হত প্রায় ৪ কোটি টাকা। এই পদ্ধতিতে চিকিৎসায় ভারতীয়দের খরচ হবে প্রায় ৪২ লক্ষ টাকা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...