Friday, June 19, 2026

১০০ দিনের বঞ্চিতদের পাওনা মেটাতে দক্ষিণ ২৪ পরগনায় তিনশোর বেশি ক্যাম্প অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় বঞ্চনার পরও ১০০দিনের কাজের টাকা না পাওয়া ২১ লক্ষ ভুক্তভোগীর পাওনা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়ার যে ঘোষণা রেড রোডের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করেছিলেন তা নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার জুড়ে তিনশোর বেশি শিবির খোলা হচ্ছে। যেখানে জব কার্ড হোল্ডাররা নাম নথিভুক্ত করাতে পারবেন প্রয়োজনীয় নথি দেখিয়ে। সকলের সুবিধার জন্য ক্যাম্পগুলি অঞ্চল ভিত্তিক করা হবে। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি এই শিবির চলবে।

এরপর নথি যাচাই করা হবে। এবং চূড়ান্ত তালিকা তৈরি করে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের তরফে তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপরই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সকলে তাঁদের ন্যায্য পাওনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত পেয়ে যাবেন।


Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...