Friday, April 3, 2026

তেলঙ্গানা-মহারাষ্ট্র-সহ একাধিক মাওবাদী ডেরায় হানা NIA-র! উদ্ধার গুরুত্বপূর্ণ নথি, নগদ

Date:

Share post:

নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী) (CPI)-এর গোপন ডেরায় রাতভর অভিযান জাতীয় তদন্তকারী সংস্থার (NIA)। বৃহস্পতিবার তেলঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কেরলের ছ’টি ঠিকানায় মাওবাদীদের গোপন ডেরায় তল্লাশি অভিযান চলে। এনআইএ সূত্রের দাবি, এক শীর্ষ স্তরের মাওবাদী নেতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এদিন হায়দরবাদের দু’টি এবং চেন্নাই, ঠাণে, মালাপ্পুরম এবং পালাক্কাড়ের একটি করে ঠিকানায় হানা দেন তদন্তকারী আধিকারিকেরা। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র, প্রচার-পুস্তিকা, মোবাইল, সিমকার্ড এবং নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা। ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সম্প্রতি তেলঙ্গানার সাইবারাবাদ পুলিশ সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় দীপক রাওকে গ্রেফতার করে। আর তাঁকে গ্রেফতারের পরই মামলাটি এনআইএ-র কাছে যায়। এরপর সঞ্জয়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই চলে অভিযান।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...