Wednesday, June 24, 2026

রাজ নয়, ‘স্পেশাল’ মানুষের সঙ্গে ‘ডেট’-এ গেলেন শুভশ্রী

Date:

Share post:

‘বাবলি’ সিনেমার শুটিং সেরে শহরে ফিরে অন্য মুডে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)। কাজের জন্য দীর্ঘ সময় উত্তরবঙ্গে থেকেছেন সস্ত্রীক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে ‘বাবলি’ তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। এবার শহরে ফিরেই ইউভান এবং একরত্তি ইয়ালিনীকে নিয়ে মেতে উঠলেন রাজ-ঘরনি। টলিপাড়ার (Tollywood) বর্তমান অন্যতম সফল পরিচালক এখন না থাকায় ছেলেকে নিয়েই ডেটে গেলেন নায়িকা।

কাজের চাপ থাকলেও রাজ-শুভশ্রীর মনজুড়ে ছিল দুই ছেলে-মেয়ে। তাই মাঝেমাঝেই ইউভানের ছবি পোস্ট করে শুভশ্রী লিখছিলেন, “মিসিং ইউ”। আর তাই বাড়ি ফিরেই ছেলেকে নিয়ে শুভশ্রী ডেটে গেলেন। সমাজমাধ্যমে সেই ভিডিও রীতিমতো ভাইরাল। দেখা গেছে যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে রাক্ষসের দাঁত বানিয়ে ছেলের সঙ্গে মজা করলেন শুভশ্রী। ভিডিওতে মা আর ছেলেকে পার্কে গিয়ে বিভিন্ন মজার রাইড চড়তে দেখা গেছে। একরত্তি মেয়ের খেলা করার ভিডিও প্রকাশ্যে আনলেও তাঁর মুখ দেখাননি অভিনেত্রী। কিন্তু ইউভানকে নিয়ে বেশ মজা করেই যে সময় কাটালেন তা স্পষ্ট।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...