Wednesday, June 24, 2026

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার আত্মনির্ভরতা প্রতিফলিত হয়েছে বাজেটে: চন্দ্রিমা

Date:

Share post:

আত্মনির্ভর ভারত নিয়ে গালভরা ভাষণ দেয় কেন্দ্রের মোদি সরকার। তবে আত্মনির্ভরতা কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও বিকল্প পথে বাংলার মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন সিঙ্গেল ইঞ্জিন সরকার কি করতে পারে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান চন্দ্রিমা।

এবারের ঐতিহাসিক বাজেটে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে, পরিষেবা, উন্নয়ন, পরিকাঠামো, সংস্কার সবকিছুতেই রাখা হয়েছে বিপুল বরাদ্দ। এদিন চন্দ্রিমা বলেন, লক্ষীর ভাণ্ডারে টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। যার ফলে ২ কোটি ১১ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য। সমুদ্র সাথী প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এপ্রিল থেকে জুন, এই ২টি মাস ৫ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা। খাদি গ্রাম উদ্যোগ থেকে কারিগর, সব ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের শ্রমিকদের আরও ৫০ দিনের কাজ নিশ্চিত করেছেন। চাকরির ক্ষেত্র থেকে গঙ্গাসাগরে ব্রিজ সবেতেই হয়েছে বিপুল বরাদ্দ। তবে এতকিছু সত্ত্বেও বিজেপির মতো নিন্দুকের অভাব নেই বাংলায়। দাবি করা হচ্ছে ভোটকে নজরে রেখেই এই বরাদ্দ। এরও জবাব এদিন দিয়েছেন চন্দ্রিমা।

সাংবাদিকদের প্রশ্নের পাল্টা তিনি প্রশ্ন করেন, কারা বলছে এটা ভোটের আগের বাজেট? আমরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে এই বাজেট পেশ করেছি। একইসঙ্গে ঘোষণা করেন, ঐতিহাসিক এই বাজেটের জন্য আমাদের বিভিন্ন শাখা সংগঠন ও গণ সংগঠনগুলি রাজ্যজুড়ে ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’ সূচক কর্মসূচি গ্রহণ করবে। সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায়, ব্লক স্তরে ৫ হাজার মহিলারা এই কর্মসূচি পালন করবে। কলকাতাতেও আগামীকাল বেলা ৩টের সময় আমরা একটা মিছিল করবো গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত। সেখানে মা-বোনদের মুখ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদসূচক বার্তা ধ্বনিত হবে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...