Tuesday, June 2, 2026

রাজ্য-জাতীয় সঙ্গীতকে অবমাননা, বিজেপিকে তোপ বীরবাহার

Date:

Share post:

বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় নজিরবিহীন বিশৃঙ্খলা বিজেপি বিধায়কদের। বাজেট পড়া বন্ধ করে বসে পড়তে হয় অর্থমন্ত্রীকে। এমনকি রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও সেই বিশৃঙ্খলা জারি ছিল। যদিও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের মতো বিশৃঙ্খলার দায়ে বিধায়কদের সাসপেনশনের পথে হাঁটেনি রাজ্য। তবে শুক্রবার বিজেপি বিধায়কদের অভব্যতার তীব্র প্রতিবাদ জানান মন্ত্রী বীরবাহা হাঁসদা।

মন্ত্রী বীরবাহার কথায়, ‘ছোটবেলা থেকেই আমার বিধানসভায় আসার সুযোগ ছিল। আমরা যারা জন প্রতিনিধি হয়ে বিধানসভায় আসি তাদের কাছে এটা মন্দিরের মতো। বিজেপির নেতা যেভাবে বিধানসভাকে নোংরামির জায়গায় নিয়ে গিয়েছেন, জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত কে যেভাবে অবমাননা করেছেন একজন ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে আমি লজ্জিত। আমরা যখন রাজ্য সঙ্গীত গাইতে শুরু করলাম, বিজেপির বিধায়করা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন, একজন বিধায়ক হিসেবে আমি ধিক্কার জানাই। এটা দিনের পর দিন আমরা দেখে আসছি। আমরা লজ্জিত, দুঃখিত। বাংলার মানুষ এর উত্তর দেবেন। জাতীয় সঙ্গীত অবমাননা আইনে বলা আছে, কোনওভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে অবমাননা হলে তাঁকে ১ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হবে। অথবা লক্ষাধিক টাকা জরিমানা হতে পারে। একজন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বিধানসভা ভবনকে আমি ধর্মস্থান বলে মনে করি।’

পাশাপাশি বাজেট অধিবেশনকে যে কোনও প্রকারে বিঘ্নিত করাই যে বিজেপির উদ্দেশ্য ছিল সে প্রসঙ্গেও প্রতিবাদ জানান বীরবাহা। তিনি বলেন, ‘বিধানসভায় বাজেট যখন চলে, তখন সেটা পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। এর জবাব বাংলার মানুষ দেবেন। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বাজেট, সেই বাজেট পেশ করছেন মহিলা অর্থমন্ত্রী, সেখানে মহিলাদের উত্তরণের কথা বলা হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী দল তাতে বাধা দিচ্ছে। বিজেপির নেতারা বিধানসভাকে একটা চরম নোংরামির জায়গায় পৌঁছে গেছে। গতকাল রাজ্যসঙ্গীত এবং জাতীয় সঙ্গীতকে চরম অবমাননা করেছে। যারা বারবার দেশভক্তির কথা বলে, তাঁদের এহেন আচরণকে আমি বিধায়ক হিসেবে ধিক্কার জানাই।’

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...