Thursday, June 25, 2026

অগ্নিগর্ভ উত্তরাখণ্ড, হালদয়ানি জুড়ে জারি কারফিউ!

Date:

Share post:

হিংসার আগুনে ক্রমশ উত্তপ্ত হচ্ছে দেবভূমি, ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) হালদয়ানি। সাম্প্রদায়িক অশান্তির আঁচে পুড়ছে শহর। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে, আহতদের সংখ্যা ইতিমধ্যেই ২৫০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহর জুড়ে কারফিউ জারি করা হয়েছে। ইতিমধ্যেই দাঙ্গাকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে পুস্কর সিং ধামি (Pushkar Singh Dhami) সরকার।

উত্তরাখণ্ড সরকার সূত্রে খবর হালদয়ানির ভানবুলপুরা এলাকায় বেআইনিভাবে তৈরি মসজিদ ও মাদ্রাসা ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর করতে গিয়েই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা। মসজিদ ভাঙা শুরু হতেই পুলিশের দিকে পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও। দুপক্ষের সংঘর্ষের জেরে গুরুতর আহত হন ৫০ জন পুলিশকর্মী। বিক্ষোভকারীরা স্থানীয় থানায় আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বাস, মোটরবাইক জ্বালিয়ে দেয় বলে অভিযোগ উঠছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সকাল থেকেই হালদয়ানি জুড়ে কারফিউ চলছে। এলাকায় শান্তি বজায় রাখতে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।


Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...