Tuesday, June 23, 2026

বিজেপি মহিলাদের সম্মান দেয় না, ঐতিহাসিক বাজেটের পর শুভেন্দুরা দিশাহীন: কুণাল

Date:

Share post:

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বাজেটটি পেশ করেছেন। এই বাজেট বাংলার মহিলাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্মান প্রদানে অনন্য জায়গায় নিয়ে এসেছেন। কিন্তু বিজেপি মহিলাদের সম্মান দেয় না তাই বিজেপি এবং বিরোধীরা দিশেহারা হয়ে গিয়েছে। তারা সমালোচনা করার কোনও জায়গা পাচ্ছে না। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে এভাবেই কুৎসাকারীদের আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুধু তাই নয়, বাজেট পেশের দিন বিজেপির তরফে যেভাবে জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীতকে অপমান করা হয়েছে তার তীব্র নিন্দা করেন কুণাল।

এদিন সাংবাদিক বৈঠক থেকে কুণাল ঘোষ বলেন, “এই বাজেট বাংলার ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাজেট। কিন্তু এই বাজেট নিয়ে বিজেপির আপত্তির কারণ ওরা ভয় পেয়েছে। মহিলা শক্তি, সম্মান, ক্ষমতায়ন বৃদ্ধির বাজেট নিয়েও আপত্তি বিজেপির। এই লক্ষ্মীর ভান্ডারকেই তো বিজেপি অন্য রাজ্যে নকল করেছে। মধ্যবিত্ত থেকে কৃষক, শ্রমিক, মৎসজীবী সকলেই এই বাজেটে উপকৃত, সেই কারণেই কুৎসা করছে শুভেন্দু ও বিজেপি। এই বাজেটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও ভালবাসবেন মানুষ। তৃণমূলের আরও গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষের মন তৃণমূলের দিকে, সেটা দেখে ভয় পেয়ে দিশাহীন হয়ে গিয়েছে বিজেপি।” পাশাপাশি তিনি বলেন, “তারা সমালোচনা করার কোনও জায়গা পাচ্ছে না। ওদের কারণেই বাংলার কেন্দ্রের বঞ্চনা। তার সঙ্গে গতকাল যেভাবে জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীতকে অপমান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। যারা কুৎসা করছেন, তাদের ক্ষমতা হবে তো এই প্রকল্পের সুবিধাগুলো না নেওয়ার? বিরোধীতা, কুৎসা করার আগে সেটা খোলসা করে বলুন। তারা বলুন আমরা টাকা নেবো না। ক্ষমতা হবে তো এটা বলার?

এছাড়াও এই বাজেটকে বাংলার ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাজেট হিসেবে উল্লেখ করে এর কারণ ব্যাখ্যা করে কুণাল বলেন, “একদিকে কেন্দ্রের বঞ্চনা, ন্যায্য পাওনা আটকে রাখা। অন্যদিকে, বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিকাঠামো, পরিষেবা ও সংস্কার, এই তিনটি দিকেই উন্নয়নের গতি বজায় রেখে বাংলার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ বাজেট। কেন্দ্রের আর্থিক বৈষম্য, প্রতিহিংসাকে দূরে রেখে পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বাজেটে। গঙ্গাসাগর সেতু নির্মাণের ঘোষণার পাশাপাশি পরিষেবায় আরও জোর। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো থেকে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি, গ্রুপ ডি, মৎসজীবী, তরুণ প্রজন্মের জন্য বিশেষ সুবিধা উজাড় করে দেওয়ার এই বাজেট কার্যত জনমুখী সংস্কার। শুধু তাই নয়, কেন্দ্রীয় বঞ্চনার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের ৪ শতাংশ ডিএ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...