Wednesday, March 25, 2026

সন্দেশখালিতে গ্রামবাসীদের উস্কানি দেওয়া বহিরাগতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে: মনোজ ভার্মা

Date:

Share post:

সন্দেশখালি তো বৃহস্পতিবারের পর শুক্রবারেও উত্তপ্ত পরিস্থিতি। এদিনও মহিলারা বিক্ষোভের অগ্রভাগে ছিলেন। কিন্তু যে সব বহিরাগত এজন্য উস্কানি দিচ্ছে তাদের চিহ্নিত করার জন্য অভিযান শুরু হয়েছে। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা এই কথা জানান।
তিনি বলেন, গত তিনদিন ধরে সন্দেশখালিতে যা ঘটছে তার নেপথ্যে কারা কারা উস্কানি দিচ্ছে সেদিকে নজর রাখছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। দোষীদের চিহ্নিত করে অবশ্যই গ্রেফতার করা হবে। তবে সবদিক তদন্ত করার পরেই ব্যবস্থা নেওয়া হবে।সন্দেশখালি, জেলিয়াখালি এলাকা আপাতত শান্ত আছে বলে দাবি করেন এডিজি আইনশৃঙ্খলা।

তিনি বলেন, কেউ অভিযোগ জানালে অবশ্যই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামবাসীদের যারা খেপিয়ে তুলছে, মদত দিচ্ছে, তাদের কাউকে ছাড়া হবে না বলে সাফ জানিয়ে দেন মনোজ ভার্মা।আজকের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।ওখানে এখন পর্যাপ্ত পুলিশ রয়েছে এবং এখনকার পরিস্থিতি পুরোটাই কন্ট্রোলে বলে জানান তিনি।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...