Friday, April 3, 2026

ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন পৃথ্বী

Date:

Share post:

বাংলার বিরুদ্ধে রান না পেলেও, ছত্তিশগড়ের বিরুদ্ধে রান পেলেন মুম্বই ব্যাটার পৃথ্বী শা। ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলতে নেমে ব্যাট হাতে করলেন ১৫৯ রান । আর এই রান করার সুবাদে নজির গড়লেন তিনি।

পৃথ্বীই প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি রঞ্জিতে দু’টি ম্যাচে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে শতরান করলেন। ২৪ বছরের পৃথ্বী শুক্রবার প্রথম সেশনেই শতরান করেন। ২০২২-২৩ মরশুমে একই কাজ করেছিলেন পৃথ্বী। সেবার অসমের বিরুদ্ধে প্রথম সেশনে শতরান করেছিলেন তিনি। সবার ৩৭৯ রান করেন তিনি। স্বাধীনতার পর রঞ্জিতে এখনও পর্যন্ত সেটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এবারও সেই কীর্তি গড়লেন পৃথ্বি। শুক্রবার, ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৮৫ বলে ১৫৯ রান করেন পৃথ্বী। ৮৫.৯৪ স্ট্রাইক রেট বজায় রেখে এই ইনিংসে মেরেছেন ১৮টি চার ও ৩টি ছক্কা। এরমধ্যে শতরান এসেছিল লাঞ্চের আগে।

এদিন রঞ্জিট্রফির ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই । সেখানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক অজিঙ্কে রাহানে। প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান সংখ্যা ৪ উইকেট ৩১০।

আরও পড়ুন- আগামিকাল আইএসএল-এর পরবর্তি ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ হাবাসের



Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...