Saturday, June 13, 2026

আগামিকাল আইএসএল-এর পরবর্তি ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ হাবাসের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তি ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে ড্র করেছিলো সবুজ-মেরুন। আইএসএল-এ লাস্ট বয় হায়দরাবাদ এফসি। এখনও একটা ম্যাচ জেতেনি তারা। প্রতিপক্ষ দুর্বল হলেও, ম্যাচকে হালকা ভাবে নিচ্ছেন না বাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। বরং এই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চান হাবাস।

এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, হায়দরাবাদ তো এখনও আইএসএলে খেলছে। দল নামাচ্ছে। কালকে আমাদের বিরুদ্ধেও খেলতে নামবে। তাই সেই দলকে দুর্বল বলি কী করে? প্রত্যেকটা ম্যাচ আমাদের পক্ষে জেতা সম্ভব নয়। আলাদা আলাদা দলের বিরুদ্ধে খেলতে হয়। কিন্তু আমরা জিততেই মাঠে নামি। চাপ তো সব ম্যাচেই থাকে। সেটা সামলেই তিন পয়েন্ট পেতে হয়। আমরা পেশাদার। তাই পেশাদারের মতোই খেলতে নামব। বিপক্ষ দলে যারা রয়েছে তারাও পেশাদার এবং নিজেদের কাজটা জানে।”

এদিকে চোটের কারণে শনিবারের ম্যাচে খেলতে পারবেন না আনোয়ার আলি এবং ব্রেন্ডন হ্যামিল। কার্ড সমস্যায় নেই লিস্টন কোলাসো এবং দীপক টাংরি। এই প্রসঙ্গে হাবাস বলেন, “আমি কোনও অজুহাত দিতে চাই না। কাল ম্যাচ রয়েছে। সেখানে আমাদের খেলতে হবে। সেরা একাদশ নামানোর চেষ্টা করব। আমার খেলোয়াড়েরা প্রস্তুত। আমি ম্যাচের আগে পরিস্থিতি অনুযায়ী দল তৈরি করব।” তবে আগামিকাল ম্যাচে হুগো বৌমোস খেলবেন কিনা সেই নিয়ে কিছু পরিস্কার করলেন হাবাস। এই নিয়ে তিনি বলেন, “ কাল আপনারা দেখতেই পাবেন। আজ কোনও উত্তর দেব না।”

আরও পড়ুন- রঞ্জিট্রফিতে বাংলার বিরুদ্ধে দুরন্ত সচিন, প্রথম দিনের শেষে কেরলের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৬৫

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...