Friday, June 19, 2026

রঞ্জিট্রফিতে বাংলার বিরুদ্ধে দুরন্ত সচিন, প্রথম দিনের শেষে কেরলের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৬৫

Date:

Share post:

মুম্বইয়ের পর কেরলের বিরুদ্ধেও বোলিং ব্যর্থতা অব্যাহত বাংলার। এদিন কেরালার বিরুদ্ধে রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নামে মনোজ তিওয়াড়ির দল। সেই ম্যাচে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৬৫ রান কেরলের। কেরলের হয়ে দুরন্ত ইনিংস সচিন বেবির। ১১০ রানে অপরাজিত সচিন। ৭৬ রানে অপরাজিত অক্ষয় চন্দ্রন। বাংলার হয়ে একটি করে সুরজ সিন্ধু জসওয়াল, আকাশদীপ , অঙ্কিত মিশ্র এবং শাহবাজ আহমেদ।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেরল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কেরল। ১৯ রান করেন রোহন কুন্নুমাল। ৪০ রান করেন জলজ সাক্সেনা। ৩ রান রোহন প্রেম। তবে ব্যাট হাতে ব্যর্থ সঞ্জু সামসন। ৮ রান উইকেট। ১১০ রানে অপরাজিত সচিন। ৭৬ রানে অপরাজিত অক্ষয়। বাংলার হয়ে একটি করে সুরজ সিন্ধু জসওয়াল, আকাশদীপ , অঙ্কিত মিশ্র এবং শাহবাজ আহমেদ।

রঞ্জির নক আউটে উঠতে গেলে বাংলাকে বোনাস পয়েন্ট নিয়ে এই ম্যাচ জিততে হবে। সেই ম্যাচের প্রথম দিনে কিছুটা বেকায়দায় বাংলা। শনিবার দ্রুত উইকেট তুলে ম্যাচে ফিরতে চাইবেন মনোজ তিওয়াড়ির।

আরও পড়ুন- ‘আমি এসব নিয়ে ভয় পাই না’, বিশ্বকাপে হাঁটু মুড়ে বসা নিয়ে মুখ খুললেন শামি, কী বললেন তিনি?

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...