Saturday, June 20, 2026

জোড়া বৈঠকে জট কাটল! সম্ভবত ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী দেব

Date:

Share post:

ক্যামাক স্ট্রিট থেকে কালীঘাট- দফায় দফায় বৈঠকে কাটল জট। সম্ভবত ফের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই তৃণমূলের (TMC) প্রার্থী হবেন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী (Dev)। শনিবার, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠক করেন ঘাটালের সাংসদ। তার পরেই খবর, প্রার্থী হতে চলেছেন দেবই।

এদিন বিকেল ৪টের পরে অভিষেকের সঙ্গে বৈঠক করতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে যান দেব (Dev)। প্রায় এক ঘণ্টার বৈঠক সেরে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়ি যান ঘাটালের সাংসদ। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হয়েছে, কয়েকটি জায়গা থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। এদিনের বৈঠকের পরে ভ্রান্ত জল্পনা আর কোনও অবকাশ নেই।

দেব অবশ্য বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে সামনে মুখ খোলেননি৷ ক্যামাক স্ট্রিট থেকে সরাসরি কালীঘাটে পৌঁছন।

কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান-সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ। এর পরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। গত বুধবার সংসদে তাঁর বসার আসনের একটি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ইঙ্গিতপূর্ণ বিবরণ লেখেন দেব। এর পরই তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছড়ায়। তবে, এদিনের জোড়া বৈঠকের পরে সব জল্পনার অবসান হয়েছে বলেই সূত্রের খবর।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...