Wednesday, April 1, 2026

রাজ্যের বাইরে থেকে আসা চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

এবার রাজ্যের বাইরে থেকে বাংলায় চিকিৎসা করতে আসা সব চিকিৎসকের রেজিস্ট্রেশন (registration) বাধ্যতামূলক করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (WBMC)। সেই সঙ্গে বেঁধে দেওয়া হল রেজিস্ট্রেশনের সময়সীমাও। চিকিৎসকদের পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদেরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল মেডিক্যাল কাউন্সিল।

বছরের প্রথমদিন থেকে রাজ্যের ডাক্তারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এবার আর শুধু বাংলার ডাক্তার নয়, রাজ্যের বাইরে থেকে আসা ডাক্তারদেরও সরকারি পোর্টালে নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করে দিল মেডিক্যাল কাউন্সিল। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের বাইরে থেকে আসা যে সব ডাক্তার রাজ্যের কোনও না কোনও প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা নিয়মিত (regular) বা পর্যায়ক্রমে (periodic) বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস (private practice) করেন তাঁদের রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া বাংলার বাইরে থেকে এসে বাংলায় চিকিৎসা করার ওপর জারি হল নিষেধাজ্ঞা।

এর পাশাপাশি যারা বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে কোনও মেডিক্যাল সংস্থায় ডাক্তারি পড়ছেন তাঁদেরও রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক করল ডব্লুবিএমসি (WBMC)। আগামী তিনমাসের মধ্যে সকলের রেজিস্ট্রেশনের সময়সীমাও বেঁধে দেওয়া হল। এর ফলে বাইরের রাজ্য থেকে কত সংখ্যক ডাক্তার বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে এসে উপার্যন করছেন, তার একটি বিস্তারিত হিসাব যেমন রাজ্যের কাছে থাকবে। তেমনই কত পড়ুয়া এই রাজ্যে ডাক্তারি পড়ার জন্য আসে তারও হিসাব থাকবে। পরবর্তীকালে ভিনরাজ্যের ডাক্তারদের কোনও সমস্যায় বা রোগী সংক্রান্ত সমস্যায় এই পোর্টাল ও রেজিস্ট্রেশন দেখে পদক্ষেপ নেওয়া রাজ্য সরকারের পক্ষে সহজ হবে।

Related articles

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...