Saturday, June 27, 2026

রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ সরকারি পরীক্ষার ‘দুর্নীতি’ দমন বিল!

Date:

Share post:

সরকারি পরীক্ষার দুর্নীতি (Government exam corruption) প্রতিরোধ করতে রাজ্যসভায় পাশ তঞ্চকতা বিরোধী বিল। দেশে সরকারি নিয়োগের পরীক্ষায় বারবার দুর্নীতি সংক্রান্ত অভিযোগ এসেছে। ২০২৩ সালের জুনে এমসের নার্সিং অফিসার নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০২৩ সালের জুনে AIIMS-এ নার্সিং অফিসার নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল, ২০১৮ সালে স্টাফ সিলেকশন কমিশনে (Staff Selection Commission) অনিয়মের ঘটনা ঘটে। ২০১৩ সালে মধ্যপ্রদেশে হয়েছিল ব্যাপম কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে সেখানেও ছিল সরকারি নিয়োগের পরীক্ষা। ১৯৯৭ সালে আইআইটি-র জয়েন্টের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। সম্প্রতি সংসদে দেশের প্রধানমন্ত্রী ‘চিটিং’ করার বিরোধিতা করেছেন। এখানেই শেষ নয় ইতিমধ্যেই লোকসভায় আনা হয়েছে তঞ্চকতা বিরোধী বিল। যদিও এই বিল সর্বস্তরের প্রতারণা রুখতে তৈরি করা হয়নি। আপাতত সরকারি পরীক্ষার দুর্নীতি প্রতিরোধ করাই এই বিলের একমাত্র লক্ষ্য।

বাজেট অধিবেশন চলাকালীন মঙ্গলবারই এই বিল সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়েছিল । শুক্রবার রাজ্যসভাতেও এই বিল পাশ হল। ফলে আর মাত্র একটা ধাপ পেরোতে পারলেই অর্থাৎ রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে সরকারি পরীক্ষার দুর্নীতি দমন বিল।


Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...