Sunday, June 21, 2026

জাতীয় সড়কে পুলিশের গাড়ি-ডাম্পার মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

Date:

Share post:

বীরভূমের মহম্মদবাজারের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর ডাম্পারের সঙ্গে একটি পুলিশের গাড়ির সংঘর্ষে মৃত্যু হল গাড়ির চালকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়িতে থাকা মুরারই থানার ওসি। ঘটনায় ডাম্পারটিকে আটক করেছে মহম্মদবাজার থানার পুলিশ।

শনিবার ভোরে বীরভূমের মুরারই থানার ওসি শাকিব সাহাব নিজের কাঁকিনাড়ার বাড়ি থেকে মুরারই ডিউটি জয়েন করতে আসছিলেন। ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মুরারই যাওয়ার পথে মহম্মদবাজারের গণপুরের কাছে গাড়িটি একটি লরিকে ওভারটেক করতে যায়। উল্টোদিক থেকে আসা ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওসির গাড়িচালক হামিদুল সেখের ৷

গুরুতর আহত হন ওসি শাকিব সাহাব। মহম্মদবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। মৃত হামিদুল বীরভূমের পাঁড়ুই থানার বাসিন্দা। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে।

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...