Wednesday, June 24, 2026

আজ লাল-হলুদের সামনে নর্থইস্ট, জয় লক্ষ্য ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গলের সামনে সুযোগ আইএসএলে নিজেদের পারফরম্যান্সে ধারাবাহিকতা আনার। শনিবার বিকেলে গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ক্লেটন সিলভাদের। চোট ও কার্ড সমস্যায় সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীকে পাবে না কার্লোস কুয়াদ্রাতের দল। স্প্যানিশ মিডফিল্ডার ক্রেসপো প্রায় একমাস মাঠের বাইরে। চোট সারিয়ে হরমনজ্যোত খাবরা দলের সঙ্গে সদ্য যোগ দিয়েছেন। তবে এই দু’জনকে কলকাতায় রেখে শুক্রবার বিকেলে গুয়াহাটি পৌঁছাল ইস্টবেঙ্গল।

স্বস্তির ব্যাপার, জার্মান বংশোদ্ভূত কোস্টারিকান স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন শুক্রবার ভারতে চলে এসেছেন। গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। পরের মুম্বই ম্যাচে খেলতে পারেন ব্রাউন। আপাতত শনিবারের ম্যাচে ভিক্টর ভাস্কুয়েজকে নিয়ে কুয়াদ্রাতের হাতে চার বিদেশিই। সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া বার্সেলোনার প্রাক্তন মিডিও ভিক্টরের খেলার সম্ভাবনা রয়েছে শনিবার নর্থইস্টের বিরুদ্ধে। গত ডিসেম্বরে নর্থইস্টের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নামার আগে চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল ইস্টবেঙ্গল। শেষে পাঁচ নম্বর ম্যাচে দুর্দান্তভাবে জয়ে ফেরে কুয়াদ্রাতের দল। সেরা ছয়ে প্রবেশ করতে হলে শনিবার সেই নর্থইস্টের বিরুদ্ধে জেতা ছাড়া উপায় নেই লাল-হলুদের।

আইএসএলে ১৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে নর্থইস্ট। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে ন’নম্বরে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত বলেছেন, ‘‘আমরা নিজেদের পরিকল্পনা বজায় রাখব। আরও শক্তিশালী হয়ে উঠতে হবে আমাদের। প্লে-অফের লক্ষ্যে পৌঁছতে আমরা অনেক কিছু করছি। কিন্তু আমাদের ভুল কম করতে হবে।’’

এদিকে লিওনেল মেসির প্রাক্তন সতীর্থ ভিক্টর ভাসকোয়েজ ইস্টবেঙ্গলে অভিষেকের জন্য তৈরি।ম্যাচের আগে তিনি বলেন ,‘‘আমি তিন-চার মাসের জন্য ঘুরতে আসিনি। ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে এসেছি।’’

আরও পড়ুন- ঘোষণা হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল, দলে নেই বিরাট কোহলি


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...