Wednesday, June 24, 2026

আরিয়ান গ্রে.ফতারের পর শাহরুখের থেকে মোটা টাকা ঘু.ষের দাবি! মামলা দায়ের করে সমীরকে তলব ইডির

Date:

Share post:

খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না এনসিবি (NCB) কর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)। শাহরুখ খানের ছেলে আরিয়ানকে (Ariyyan Khan) গ্রেফতারের পর বলিউড বাদশাহের থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে সমীরের বিরুদ্ধে। আগেই এনসিবি কর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার সমীরের বিরুদ্ধে নতুন করে পিএমপিএলএ আইনে (PMPLA Act) মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। যদিও ইডি তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পরই রক্ষাকবচ চেয়ে মুম্বাই হাই কোর্টের (Mumbai High Court) দ্বারস্থ হয়েছেন সমীর। তাঁর বিরুদ্ধে যাতে কোনওরকম কড়া পদক্ষেপ না নেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ইডি দফতরে সমীর ছাড়াও এনসিবির একাধিক উচ্চপদস্থ কর্তাকে ডেকে পাঠানো হয়েছে।

২০২১ সালে কর্ডেলিয়া প্রমোদতরীতে মাদক পাচারের অভিযোগ পেয়ে আচমকাই অভিযান চালায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর সেই প্রমোদতরী থেকেই মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় আরিয়ানকে। এরপর ২৫ দিন জেল হাজতবাসও হয় শাহরুখ পুত্রের। যদিও শেষমেশ আদালতের নির্দেশে বেকসুর খালাস পান আরিয়ান। এদিকে আরিয়ান খানের মাদক পাচার মামলায় সমীর ওয়াংখেড়ে ছাড়াও অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছে এনসিবির প্রাক্তন এসপি বিশ্ববিজয় সিং, আধিকারিক আশিস রঞ্জন, কিরণ গোসাভি এবং সানভিল ডিসুজার। সকলকেই সিবিআই ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে। তবে সমীরের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে আরিয়ানকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে। যদিও শাহরুখ পুত্র গ্রেফতারের পরই মহারাষ্ট্রের এনসিপি নেতা নবাব মালিক, সমীরের বিরুদ্ধে আইন-বহির্ভূতভাবে বলিউড তারকাদের ফোনে আড়িপাতার অভিযোগ সামনে আনেন। তারপর থেকেই বড় বিপাকে প্রাক্তন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।

প্রায় ৩ বছর হতে চললেও আরিয়ানকে গ্রেফতারের ঘটনায় হুলস্থূল পড়ে যায় দেশে। এরপরই সমীরের বিরুদ্ধে শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকার ঘুষ চাওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয় সিবিআইয়ের তরফে। সেই সময় আত্মপক্ষ সমর্থনে শাহরুখ খানের সঙ্গে নিজের কথোপকথন প্রকাশ করে রীতিমতো বোমা ফাটান প্রাক্তন এনসিবি কর্তা। সমীরের দাবি, আরিয়ান হেফাজতে থাকার সময়ই নাকি শাহরুখের সঙ্গে ওই কথোপকথন হয়েছিল তাঁর। সমীর এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করতেই শুরু হয় জোর জল্পনা। এরপরই এনসিবির রোষের মুখেও পড়েন ওয়াংখেড়ে। আগেই এই মামলায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। এবার সমীরের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ ইডির। তবে মামলার তদন্তে সমীর ছাড়াও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর একাধিক আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে। তবে ইডির এমন পদক্ষেপ বছরের শুরুতেই সমীর যে বড় ফ্যাসাদে পড়লেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...