Wednesday, June 24, 2026

বিরাট বদল বাগানে, সরছেন হুগো, যোগ দিচ্ছেন কাউকো

Date:

Share post:

আইএসএল-এর দ্বিতীয় লেগ শুরু হতেই বিরাট বদল মোহনবাগান সুপার জায়েন্টে। হুগো বৌমোসকে ছেড়ে দিতে চলেছে সবুজ-মেরুন দল। হুগোর জায়গায় চোট সারিয়ে দলে এলেন জনি কাউকো। সুত্রের খবর, কাউকোর নাম রেজিস্ট্রেশন করায় মোহনবাগান। আইএসএলের সরকারি ওয়েবসাইটে মোহনবাগান স্কোয়াডে কাউকোর নাম থাকলেও, সেখানে নাম নেই হুগোর।

হুগোকে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। মনে করা হয়েছিল মোহনবাগানের মাঝ মাঠের এই তারকাকে হয়ত লোনে অন্য কোনও ক্লাবে পাঠানো হতে পারে। সুপার কাপ তাঁর কাছে ছিল চূড়ান্ত পরীক্ষা। সেই পরীক্ষায় তিনি পাস করতে পারেননি বলে হয়ত তাঁকে ছেঁটে ফেলল মোহনবাগান। তবে সমর্থকদের একাংশ যদিও মনে করছেন, এটা হয়ার ছিল, কারণ আন্তোনিও লোপেজ হাবাসের দর্শনের সঙ্গে হুগোর খেলা খাপ খায় না। তবে প্রশ্ন হল, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোও শেষ হয়ে গিয়েছে। তাহলে কোন ক্লাবে বাকি মরশুমটা খেলবেন ফরাসি এই ফুটবলার? তা যদিও জানা যায়নি। ডার্বি ম্যাচের দলে হুগো বৌমোসের না থাকা, এমনকি রিজার্ভ বেঞ্চেও তাঁকে দেখতে না পাওয়া এই জল্পনা বাড়িয়েছিল। এর সঙ্গে জনি কাউকোর ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলন করা দেখেই এই অনুমান করা হয়েছিল। আর সেটাই সত্যি হল। মোহনবাগানের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া না হলেও, আইএসএল-এ মোহনবাগানের রেজিস্টার্ড ফুটবলাদের তালিকায় নেই হুগোর নাম। সেখানে রয়েছেন জনি কাউকোর নাম। এদিকে সরকারিভাবে বৌমোসের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, জোর করে বলতে বাধ্য হচ্ছি গুডবাই, তবে আমার হৃদয় কিন্তু তা বলতে চাইছে না। এরপরই দেন সবুজ-মেরুন ইমোজি।

হায়দরাবাদের বিরুদ্ধে শনিবার ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান। সেই ম্যাচে জনি কাউকোকে খেলতে দেখা যায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে নর্থইস্ট, জয় লক্ষ্য ইস্টবেঙ্গলের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...