Saturday, April 4, 2026

দাদাদের পর ব্যর্থ ভাইয়েরাও, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়া

Date:

Share post:

হলো না এবারও। দাদাদের পর ব্যর্থ ভাইয়েরাও। হলো না বদলা নেওয়াও। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি হাতছাড়া ভারতের। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিন ফাইনালে ভারতকে ৭৯ রানে হারাল অজিরা। ফাইনালে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটারেরা। ব্যাটিং ব্যর্থতা ডোবাল দলকে।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ৫৫ রান করেন হরজাস সিং। ৪৮ রান করেন অধিনায়ক হিউ ওয়েবগেন। ৪৬ রান করেন ওলিভার। ভারতের হয়ে তিন উইকেট নেন রাজ লিম্বানি। দুটি উইকেট নেন নমন তিওয়াড়ি। একটি করে উইকেট নেন সৌমি পান্ডে এবং মুশের খান।

জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে লড়াই চালান আদর্শ সিং। ৪৭ রান করেন তিনি। ৪১ রান করেন মুরুগান অভিষেক । ৩ রান করেন আরসিন কুলকার্নি। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ উদয় সারান এবং সচিন ধাস। ৮ রান করেন উদয় । ৯ রান করেন সচিন। অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন মাহলি ব্রেডম্রন এবং র‍্যাফ ম্যাকমিলিন। একটি করে উইকেট নেন ক্লাম এবং অ্যান্ডারসন।

আরও পড়ুন- কতটা সুস্থ রাহুল? তৃতীয় টেস্টের আগে নিজেই দিলেন বড় আপডেট



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...