Friday, June 26, 2026

ফের মনুয়া কাণ্ডের ছায়া, অশোকনগরে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুনের আভিযোগ

Date:

Share post:

বারাসতের মনুয়া কাণ্ড মনে পড়ে। সেই ছায়া এবার দেখা গেল অশোকনগরে! যুবকের দেহ উদ্ধারে উঠল খুনের অভিযোগ। ভাই এবং প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করল স্ত্রী। এই অভিযোগে শনিবার রাতে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন পরিবার এবং স্থানীয়রা। এই ঘটনায় এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে অশোকনগরের শিমুলতলা এলাকায়।

মৃত হারাধন রায়ের (৩৫) বাড়ি অশোকনগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায়। কয়েক বছর আগে হারাধনের সঙ্গে বিয়ে হয়েছিল সবিতার। হারাধন পেশায় দিনমজুর। তাঁদের তিন সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবিতা বারাসতে একটি পানশালায় নর্তকীর কাজ করেন। বেশ কিছুদিন ধরেই সবিতা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে। অশান্তি মেটানোর জন্য সালিশি সভাও বসে। পরে সবিতা তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে শুরু করেন।অন‌্যদিকে, শ্রমিকের কাজ নিয়ে মাস তিনেক আগে ওড়িশায় চলে যান হারাধন।

পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, সম্প্রতি সবিতা ফোন করে একসঙ্গে থাকবেন বলে অশোকনগরে চলে আসতে বলেন স্বামীকে। স্ত্রীর কথা শুনে এক সপ্তাহ আগে ফেরেন হারাধন। বারাসতে ভাড়া বাড়িতে ছিলেন। শনিবার সকালে বারাসতের নপাড়ায় রেলের কারশেড এলাকার রেললাইনের ধার থেকে হারাধন রায়ের মৃতদেহ উদ্ধার করে বারাসতের রেল পুলিশ। শনিবার রাতে দেহ অশোকনগরের শিমুলতলায় পৌঁছতেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি হারাধনকে খুন করেছে স্ত্রী সবিতা এবং তার প্রেমিক। ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার লোকজন। মানুষের বিক্ষোভের জেরে স্ত্রী সবিতা এবং তার ভাইকে আটক করে অশোকনগর থানা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত যুবকের মা এবং পরিবার ও এলাকার লোকজন প্রত্যেকের দাবি অভিযুক্ত স্ত্রী সবিতা রায়ের এবং তার প্রেমিকের কঠিন শাস্তি হোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...