Wednesday, June 24, 2026

মোদি রাজ্যে ছানি অপারেশনের নামে ছেলেখেলা , দৃষ্টিহীন হয়ে যাওয়ার অভিযোগ গুজরাটে!

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা শিউরে ওঠার মতো। চোখের ছানি অপারেশন (Cataract surgery) করাতে গিয়ে দৃষ্টিহীন হয়ে যাওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠল গুজরাটে (Gujrat)। এক মাসের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো মোদি রাজ্যে। চাঞ্চল‌্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের পাটান জেলার হাসপাতালে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিয়ে মিথ্যে বুলি আওড়ানো মোদি- শাহদের নিজের রাজ্যে এত বড় অভিযোগ ওঠায় অস্বস্তিতে বিজেপি (BJP)।

ঠিক কী ঘটেছে? অভিযোগকারীরা বলছেন ক্যাটারেক্ট সার্জারি করার পর কেউ একদমই চোখে দেখতে পাচ্ছেন না কেউ আবার আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন। অর্থাৎ সুস্থ হতে গিয়ে উল্টে অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। সংক্রমণজনিত কারণেই সমস্যা বলে সাফাই দিয়েছে হাসপাতাল। জানুয়ারি মাসেও গুজরাটের আমেদাবাদের মণ্ডল গ্রামে ছানি অপারেশন করতে গিয়ে ১৭ জন বয়স্ক ব্যক্তি দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ। তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের স্বাস্থ‌্যমন্ত্রী হৃষিকেশ প‌্যাটেল। সে রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকরাও নমুনা সংগ্রহ করেছেন বলে খবর। কিন্তু সাধারণ মানুষ বলছেন স্বাস্থ্য পরিষেবার নামে ছেলেখেলা করছে বিজেপি সরকার। গুজরাটের এই ঘটনায় নড়ে চড়ে বসেছেন দিল্লির পদ্ম শিবিরের নেতৃত্বরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...