Saturday, April 4, 2026

পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট! কিন্তু কেন?

Date:

Share post:

যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ক্ষমা করে দেওয়ায় বিরোধীদের প্রবল চাপের মুখে পদত্যাগের ঘোষণা প্রেসিডেন্টের। পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক। রবিবার টেলিভিশনে তিনি নিজেই তাঁর পদত্যাগের কথা জানান।

প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছিল হাঙ্গেরির বিরোধী দল। গত শুক্রবার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে বিরোধীরা। শেষপর্যন্ত রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়ে নিজের পদত্যাগের কথা জানান নোভাক। এই প্রসঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট হিসাবে এটাই আমার শেষ দিন। আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

আরও পড়ুন- পুলিশি তৎপরতায় দিল্লি এয়ারপোর্ট থেকে উদ্ধার ধূপগুড়ির নাবালিকা, প্রেম না পাচার!

পদত্যাগের ঘোষণার পাশাপাশি নিজের ভুল স্বীকার করে নোভাক জানান, যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ক্ষমা করে দিয়ে আমি ভুল করেছি। আমার পদক্ষেপে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। শিশু ও তাদের পরিবারের সুরক্ষায় আমি তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এর আগে নোভাকের পদত্যাগের কথা জানিয়ে দেন দেশের আইনমন্ত্রী জুরিত ভার্গ।

২০২২ সালের মার্চে হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন নোভাক। ২০২৩ সালের এপ্রিলে ঘটে সেই বহু-বিতর্কিত ঘটনা। যৌন নিগ্রহে অভিযুক্ত ব্যক্তিকে অন্য আরও ২৪ জনের সঙ্গে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট। তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। নিজের কাজের পক্ষে যুক্তি সাজালেও শেষপর্যন্ত বিরোধীদের চাপে সরেই যেতে হল তাঁকে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...