Monday, March 30, 2026

গাড়ি দু.র্ঘটনায় প্র.য়াত ২৪ বছরের অ্যাথলিট কেলভিন কিপটাম

Date:

Share post:

মাত্র ২৪ বছরেই থেমে গেল জীবনের দৌড়। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন কেনিয়ার অ্যাথলিট কেলভিন কিপটাম। এবং কেলভিনের সঙ্গে প্রয়াত হয়েছেন তাঁর কোচ গারভাইস হাকিজিমানার। চার মাস আগে গত অক্টোবরে ম্যারাথনে বিশ্বরেকর্ড করেছিলেন তিনি।গত বছরের অক্টোবর মাসে শিকাগো ম্যারাথনে গড়েছিলেন বিশ্বরেকর্ড। ৪২ কিলোমিটার মাত্র ২ ঘন্টা ৩৫ সেকন্ডে সম্পুর্ণ করেন কেলভিন।

কেলভিনের মৃত্যু নিয়ে পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১১টায় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় গাড়িটিতে মোট তিন জন ছিলেন। কিপটাম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিপটাম ও তাঁর কোচের। তৃতীয় জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গতবছর অক্টোবর মাসে শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড দৌড়ে বিশ্বরেকর্ড গড়েন কেলভিন। ২৪ বছর বয়সী কিপটম তৃতীয়বার ম্যারাথনে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এলিউড কিপছোগের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন তিনি।

আরও পড়ুন- জাদেজার পর এবার মুখ খুললেন স্ত্রী রিভাবা, শ্বশুরের করা অভিযোগ নিয়ে কী বললেন তিনি?

Related articles

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা...

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...