Friday, April 3, 2026

সিরিজে কোহলির না থাকা বিরাট ক্ষতি, বলছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণের জন্য প্রথম দুই টেস্টের মতন সিরিজের বাকি তিন টেস্ট ম্যাচে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক। আর কোহলির না থাকা সিরিজে বিরাট ক্ষতি বলে মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। তাঁর মতে সিরিজে কোহলি না থাকায় যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা ভরাট করা সম্ভব নয়।

এই নিয়ে এক সংবাসংস্থাকে ব্রড বলেন, “ কোহলির না থাকা গোটা সিরিজের জন্য খারাপ দিক। তবে ভারত শেষ টেস্ট ম্যাচটা জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। সবাই জানেন, যেকোনও দলের কাছেই কোহলি মূল্যবান সম্পদ। তবে ব্যক্তিগত বিষয়কে তো অগ্রাধিকার দিতেই হবে। কোহলি না থাকায় বড় সুযোগ তরুণ খেলোয়াড়দের সামনে। ভারতের ব্যাটিং অর্ডারে কোনও একজনকে পারফর্ম করতে হবে, রান করতে হবে।”

এদিকে ব্রড আলাদা করে বাজবল ক্রিকেটের প্রশংসা করেন।এই নিয়ে তিনি বলেন, “ বাজবল ক্রিকেট আমার খুব পছন্দের। এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। তবে প্রমাণিত হয়ে গিয়েছে, বাজবল ক্রিকেট যেকোনও দেশেই সাফল্য পেতে পারে। আমার মনে হয় হায়দরাবাদে ইংল্যান্ডের পারফরম্যান্স সব চেয়ে উল্লেখযোগ্য। বাজবল ক্রিকেট টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন- কেরলের কাছে ১০৯ রানে হার বাংলার


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...