Tuesday, June 23, 2026

রণবীরের সঙ্গে এক ফ্রেমে পর্নস্টার জনি সিনস! ভিডিওতে কী বার্তা?

Date:

Share post:

টাকমাথা, পেশিবহুল সেক্সি চেহারার জনি সিনস। তাঁকেই গলায় জড়িয়ে ধরছেন বলিউড হার্টথ্রব রণবীর সিং। দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকেই বেশ ধাক্কা খেয়েছিলেন। এবার কী তবে মেগা সিরিয়ালে নামতে চলেছেন রণবীর সিং? যদিও সবশেষে দেখা গেল দুই তারকা বিজ্ঞাপনে স্বামী-স্ত্রীর যৌনস্বাস্থ্য নিয়ে সামাজিক বার্তা দিলেন।

পুরদস্তুর হিন্দি মেগা সিরিয়ালের সেট। কলাকুশলিরাও সেই সাজেই ধরা দিয়েছেন। চিত্রনাট্যও সেভাবেই তৈরি। যাতে সাধারণ হিন্দি মেগা সিরিয়ালের দর্শকদের চোখ সহজেই টানছে রণবীর-জনির বিজ্ঞাপন। সেখানে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে যৌনসুখ না পাওয়া স্ত্রী ঘর ছেড়ে চলে যাচ্ছেন। সেই স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে জনি সিনসকে। তাঁকে প্রশ্ন করতেই নানা খুঁত বর্ণনা করছেন। তখনই বাড়ির বয়োঃজ্যেষ্ঠ কেউ জনি সিনসের স্ত্রীর চরিত্রে পাঠ করা মহিলাকে আঘাত করছেন। তাতে তিনি দোতলা থেকে নিচে পড়তে থাকেন।

এপর্যন্ত মেগা সিরিয়ালের সব রসদই মজুত রয়েছে ভিডিওটিতে। কিন্তু এরপরই সেই নাটকীয়তা অতিনাটকীয়তার চেহারা নেয় যখন জনি সিনসের ভাইয়ের চরিত্রে অভিনয় করা রণবীর সিং তাঁকে একটি ওষুধ দেন। সেই ওষুধের গুণে নিচে পড়তে থাকা স্ত্রীকে তো জনি বাঁচানই, দুজনের সম্পর্কেরও উন্নতি হয়। যাবতীয় অভিনয় শেষে রণবীর ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে বার্তা দেন স্বামী-স্ত্রীর মধ্যে যৌন স্বাস্থ্য নিয়ে। অভিনেতার বক্তব্যে উঠে আসে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার সহজ উপায় সুস্থ যৌনস্বাস্থ্য বজায় রাখা। বর্তমানে গোটা দেশে যেভাবে বিবাহ বিচ্ছেদের ঘটনা বাড়ছে সেই পরিস্থিতিতে বিজ্ঞাপনী সংস্থার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...