Friday, June 26, 2026

ভোটের আগে এবার টিকটকে এলেন বাইডেন

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এ যোগ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে তিনি টিকটকে আত্মপ্রকাশ করেছেন।

আদতে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক চিনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন। বহু মার্কিন রাজনীতিবিদের অভিযোগ, এটি চিন সরকার প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি এর মাধ্যমে চিনের নজরদারিরও অভিযোগ উঠেছে। তবে বাইটড্যান্স বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকার নিরাপত্তার কারণে সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে।

সম্প্রতি মন্টানার সরকার অ্যাপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। তবে আদালতের নির্দেশে তা বাস্তবায়ন হয়নি। এই পরিপ্রেক্ষিতে খোদ মার্কিন প্রেসিডেন্টের টিকটকে নথিভুক্তি তাৎপর্যপূর্ণ। নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা প্রথম ভিডিওতে ৮১ বছর বয়সী বাইডেন রাজনীতি ও এনএফএল চ্যাম্পিয়নশিপ খেলার মতো বিষয় নিয়ে রসিকতাও করেছেন।

আরও পড়ুন- সন্দেশখালিকাণ্ডে দুদিনের মাথায় জামিন পেলেন উত্তম ও বিকাশ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...