Friday, June 26, 2026

তৃতীয় টেস্টে কি খেলতে পারবেন রাহুল? এলো বড় আপডেট

Date:

Share post:

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ইংল্যান্ডে বিরুদ্ধে বাকি তিন টেস্ট ম্যাচে দলে ঢুকেছেন কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। তবে এই দুই ক্রিকেটারের খেলা নির্ভর করছে বিসিসিআই-এর চিকিৎসকদের রিপোর্টের পর। তবে এরই মধ্যে বড় আপডেট এল রাহুলকে নিয়ে। সুত্রের খবর, তৃতীয় টেস্টে পাওয়া যাবে না কেএল রাহুলকে। চোট এখনও সারেনি তাঁর। এখনও বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
যদিও রাহুলের ছিটকে যাওয়ার খবর বোর্ডের তরফে এখনও সরকারি ভাবে জানানো হয়নি। কিন্তু এক ওয়েবসাইটের দাবি, রাহুল তৃতীয় টেস্টে খেলতে পারবেন না।

গত শনিবার দল ঘোষণার সময়েই ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ফিটনেস পরীক্ষায় পাশ করলে তবেই সিরিজে অংশ নিতে পারবেন রাহুল। তবে সূত্রের খবর , সেই পরীক্ষায় পাশ করতে পারেননি রাহুল। তবে রবীন্দ্র জাদেজার খেলতে অসুবিধা নেই। চিকিৎসকেরা জানিয়েছেন, রাহুলের সুস্থ হতে এখনও এক সপ্তাহ লাগবে। তার পরে জানা যাবে বাকি সিরিজে তিনি খেলতে পারবেন কি না।

এই মুহূর্তে রাহুল বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। সূত্রের খবর দলের সঙ্গে রাজকোটে যাননি । দলের সঙ্গে রাজকোটে যাননি। বোর্ডের অবশ্য আশা, চতুর্থ টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন তিনি।

আরও পড়ুন- আর্জেন্তিনার কাছে হার, প্যারিস অলিম্পিক্সে নেই ব্রাজিল



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...