Thursday, June 25, 2026

আর্জেন্তিনার কাছে হার, প্যারিস অলিম্পিক্সে নেই ব্রাজিল

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে দেখা যাবে না দুবারের সোনাজয়ী ফুটবল দল ব্রাজিলকে। আর্জেন্তিনার কাছে হেরে যাওয়ায় প্যারিস অলিম্পিক্সে দেখা যাবে না সেলেকাওদের। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচে ড্র করতে হত ব্রাজিলকে। কিন্তু সেই শেষ ম্যাচে আর্জেন্তিনার কাছে ১-০ গোলে হেরে যায় সেলেকাওরা। যার ফলে ২০২৪ অলিম্পিক্সে দেখা যাবে না গত দু’বারের সোনাজয়ীদের। এদিকে ব্রাজিলকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে লিওনেল মেসির দেশ।

এদিকে অপর ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দিয়েগো গোমেজ। ৭৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মার্সেলো পেরেজ। পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে অলিম্পিক্স-এ যাচ্ছে প্যারাগুয়ে। দ্বিতীয় স্থানে শেষ করেছে আর্জেন্তিনা। যোগ্যতা অর্জন পর্বে শুধুমাত্র অনুর্ধ্ব-২৩ ফুটবলারদের খেলাতে পেরেছিল দলগুলি। কিন্তু অলিম্পিক্সে তিনজন সিনিয়র ফুটবলার খেলানো যাবে। আর্জেন্তিনার কোচ মাসচেরানো চাইছেন, অলিম্পিক্সে খেলুন লিয়োনেল মেসি। এই নিয়ে মাসচেরানো বলেন, “সবাই জানে লিওর সঙ্গে আমার সম্পর্ক কেমন। ওর জন্য দরজা খোলা আছে। আমরা ওকে অনুরোধ করব। খেলবে কি না সেই সিদ্ধান্ত লিও নেবে।”

আরও পড়ুন-সিরিজে কোহলির না থাকা বিরাট ক্ষতি, বলছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার

“alignnone size-medium wp-image-626445” />

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...