Saturday, June 20, 2026

BSF-এর নিকাশি নালায় মাটি চাপা পড়ে মৃত্যু ৪ নাবালকের

Date:

Share post:

গভীর নিকাশি নালার মাটি চাপা পড়ে চার নাবালকের মর্মান্তিক মৃত্যু উত্তর দিনাজপুরের চোপড়ায়। একসঙ্গে চার শিশুর মৃত্যুতে গোটা এলাকায় খুব দ্রুত শোকের ছায়া নেমে আসে। বিএসএফ-এর নিকাশি নালা তৈরির কাজ চলার সময়ই দুর্ঘটনা ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিএসএফ-এর ওপর ক্ষোভ উগরে দেয়।

উত্তর দিনাজপুরের চোপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চেতনাগজ এলাকায় BSF-এর নিকাশি নালা তৈরির কাজ করছিল CPWD। স্থানীয় গ্রামের শিশুরা সেখানেই খেলছিল। সেই সময় চারটি নাবালক নালার ভিতর পড়ে যায়। উঁচু মাটির দেওয়াল তাঁদের ওপর ধসে পড়ে। দ্রুত বাকি নাবালকদের শোরগোলে ছুটে আসে গ্রামবাসীরা। তাঁরা চার নাবালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

মৃত শিশুদের নাম গোলাম মোস্তাফা(৫), মদম্মদ ইসলাম(৫), ইউসুফ আলি(৬), তালেব আলি(১২)। দেহগুলি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় BSF-র নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। ওই এলাকায় গ্রামের শিশুরা খেলা করে, একথা জানার পরও খোলা নালার কাজ কীভাবে করছিল কেন্দ্রীয় পূর্ত দফতর, প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...