Sunday, June 21, 2026

সন্দেশখালিকাণ্ডে দুদিনের মাথায় জামিন পেলেন উত্তম ও বিকাশ

Date:

Share post:

সন্দেশখালি কাণ্ডে দুদিনের মাথায় জামিন পেয়ে গেলেন উত্তম সর্দার এবং স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিং। শনিবার তাদের গ্রেফতার করা হয়। যদিও সাংবাদিক সম্মেলনে পুলিশের দাবি, আজ পর্যন্ত ৪টি লিখিত অভিযোগ পেয়েছি, কিন্তু ধর্ষণের কোনও অভিযোগ নেই। মহিলাদের অভিযোগ শুনতে রাজ্য সরকার ১০ সদস্যের টিম তৈরি করছে, পাড়ায় পাড়ায় গিয়ে অভিযোগ শুনবে পুলিশের ১০ সদস্যের স্পেশাল টিম। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে।

এদিনই সন্দেশখালি গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বললেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা। কিন্তু পুলিশের দাবি আর সন্দেশখালির প্রতিবাদীদের একাংশের বক্তব্য মিলছে না বলে অভিযোগ নানা মহলের।সোমবার সেখানে পৌঁছেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কাছে নিজেদের অভিজ্ঞতার কথা জানান সন্দেশখালির মহিলারা।

আরও পড়ুন- “প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি”, সন্দেশখালি নিয়ে এবার মুখ খুললেন নুসরত

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...