Saturday, June 13, 2026

দিল্লি যাওয়া ঠেকাতে কৃষকদের ওপর ২৫ মিনিট ধরে টিয়ার গ্যাসের সেল!

Date:

Share post:

কোনওভাবেই কৃষকদের দিল্লি অভিযান আটকাতে বদ্ধপরিকর বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্র সরকার। হরিয়ানা দিয়ে দিল্লি ঢোকার সব সীমান্ত বন্ধ করে রাখলেও টিয়ার গ্যাস ব্যবহারের বিশেষ পদ্ধতি নিয়ে সোমবার থেকেই ‘জঙ্গি মোকাবিলা’ কায়দায় প্রস্তুতি নিয়েছিল দিল্লি ও হরিয়ানা প্রশাসন। আর তার এক অমানুষিক নমুনা মঙ্গলবার সকালে দেখালো হরিয়ানা পুলিশ। প্রায় ২৫ মিনিট ধরে টানা টিয়ার গ্যাসের সেল বর্ষণ করা হল আন্দোলনকারী কৃষকদের ওপর।

সোমবার মধ্যরাতে চণ্ডীগড়ে কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী পীযূষ গয়াল। কিন্তু বলাইবাহুল্য পাঁচ ঘণ্টার বৈঠকের শেষেও কোনও রফাসূত্র মেলেনি। দিল্লি পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ হন হকের দাবিতে পথে নামা কৃষকরা। দিল্লির প্রধান সব সীমানা সিল করে দেওয়ার পর নতুন পথ খোঁজেন তাঁরা। আম্বালা-শম্ভু, কনৌরি-ঝিন্দ ও দাবওয়ালি সীমানা দিয়ে দিল্লি ঢোকার পরিকল্পনা নেন তাঁরা। সেই মতো মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার কৃষক শম্ভু সীমান্তে জমা হন।

তবে সোমবারই ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস কৃষকদের সীমানায় বর্ষণ করার অনুশীলন করে রেখেছিল দিল্লি ও হরিয়ানা পুলিশ। মঙ্গলবার দেখা গেল তারই প্রতিফলন। বেলা ১২ টা বাজতেই মুহুর্মুহু টিয়ার গ্যাসের সেল বর্ষণে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল শম্ভু সীমানা। কৃষকদের ছত্রভঙ্গ করতে প্রায় ২৫ মিনিট ধরে টিয়ার গ্যাস ফাটানোয় চারিদিক ধোঁয়ায় পুরোপুরি ঢেকে যায়। কৃষকদের দাবিকে যে কোনও ভাবে যে দমন করা লক্ষ্য দিল্লির প্রশাসনের, তা বুঝিয়ে দিল হরিয়ানা প্রশাসনও।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...