Monday, April 6, 2026

রেশনের দোকানে মোদির ছবি ছাপানোর কেন্দ্রীয় দাবি নাকচ কেরলের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রচার তো প্রচারই। সেটা চটের ব্যাগে হক বা টেলিভিশনে। লোকসভার আগে গলি থেকে সড়ক, রেলস্টেশন থেকে রেশন দোকান সব জায়গাতেই মোদির ছবি ছাপতে চাইছে কেন্দ্র। কেরল সরকারকে কেন্দ্র প্রস্তাব দিয়েছিল, রেশন দোকানের সামনে মোদির ছবি টাঙাতে হবে। এই দাবি নাকচ করে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, এই ধরণের নির্দেশ সঠিক নয় এবং এটা বাস্তবায়ন করাও কঠিন।

কী বলেছেন বিজয়ন? বিধানসভায় বিজয়ন বলেছেন, কেন্দ্রের কথা মতো রেশন দোকানে মোদির ছবি লাগানো যাবে না। বিজয়ন বলেন, রেশন দোকান বহু আগে থেকেই রয়েছে। ছবি টাঙানো আসলে বিজেপির প্রচার কর্মসূচির অংশ। আসন্ন লোকসভার প্রচারের অংশ এটা। বিজয়ন বলেন, আমরা কেন্দ্রকে জানাবো, এটা বাস্তবায়িত করা সম্ভব নয়। প্রয়োজনে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হব।

এর আগে কেন্দ্র সরকারের অনুদানে নির্মিত কেরলের বাড়িগুলিতেও প্রধানমন্ত্রীর এধরণের ছবি ছাপতে চেয়েছিল মোদি সরকার। কিন্তু সেবারেও কেন্দ্রের দাবি নাকচ করে দেয় কেরল সরকার। এখন দেখার এই চাপানউতোর কোথায় পৌঁছায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...