Friday, June 26, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে নজিরের সামনে দাঁড়িয়ে জাড্ডু, কোন কোন রেকর্ডের সুযোগ রয়েছে জাদেজার সামনে?

Date:

Share post:

চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে দলে ফিরেছেন রবিন্দ্র জাদেজা। তবে জাদেজার খেলা নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্টের ওপর। আর সূত্রের খবর, তৃতীয় টেস্টে খেলবেন জাড্ডু। আর এই টেস্টে নজিরের সামনে দাঁড়িয়ে তিনি। যেখানে জাদেজার স্পর্শ করার সুযোগ রয়েছে প্রাক্তন ক্রিকেটার কপিল দেব এবং সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিনের কৃতিত্ব একসঙ্গে স্পর্শ করতে পারেন জাদেজা। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার পাশাপাশি ৩০০০ রানের মালিক হতে পারেন তিনি। এখনও পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে বাঁহাতি অলরাউন্ডার নিয়েছেন ২৮০টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২৮৯৩ রান। কপিল দেব এবং অশ্বিনের কৃতিত্ব স্পর্শ করতে রাজকোটের ব্যাট হাতে সফল হতে হবে জাড্ডুকে। টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করতে তাঁর দরকার ১০৭ রান। এদিকে বল হাতে নিতে হবে ২০টি উইকেট। তাহলে টেস্ট ক্রিকেটে ৩০০০ রান এবং ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারবেন জাদেজা। এই নজির গড়তে জাদেজার হাতে রয়েছে তিনটি টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলে এই মাইলফলক স্পর্শ করে ফেলতে পারেন তিনি।আর সেক্ষেত্রে সপ্তম ভারতীয় ক্রিকেটার এবং তৃতীয় ভারতীয় স্পিনার হিসাবে টেস্টে ৩০০ উইকেটের মালিক হবেন জাদেজা।

আরও পড়ুন- তৃতীয় টেস্টে কি খেলতে পারবেন রাহুল? এলো বড় আপডেট




Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...