Friday, April 3, 2026

বুধবার চোপড়ায় যাবেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা

Date:

Share post:

চোপড়ায় ইন্দো-বাংলাদেশ সীমান্তে হাইড্রেন তৈরির জন্য বিএসএফের কাটা মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার অভিযোগ করেন, শুধুমাত্র বিএসএফের গাফিলতির জন্য অকালে রাজ্যের চারটি শিশুর প্রাণ চলে গেল। বিএসএফের এই অসাবধানতা গাফিলতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা দাশ বলেন, এই ধরনের খনন কাজ চলার আগে প্রত্যেককে জানানোর জন্য নোটিশ করা হয়, মাইকিং করা হয়। কিন্তু এক্ষেত্রে সেসবের ধার ধারেনি বিএসএফ। এসপি এবং জেলাশাসকের কাছে এই ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন তারা। তাদের অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই এই খনন কার্য চালানো হচ্ছিল। এমনকী , আদৌ ধস নামবে কিনা সেই বিষয়ে আগে পরীক্ষা করা হয়নি। আগামীকাল, বুধবার চোপড়ায় যাবেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। দুর্ঘটনা প্রকৃত কারণ তারা খতিয়ে দেখবেন এবং তারপর রিপোর্ট দেবেন।
সুদেষ্ণা রায় বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম না মেনে সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভাবে এই কাজ করেছে বিএসএফ যা ক্ষমার অযোগ্য।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...