Tuesday, June 2, 2026

ফের অসুস্থ মেয়র ফিরহাদ হাকিম, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে চলতি বছরে পর পর দুটি মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মেয়র। এর আগে জানুয়ারি মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ফিরহাদ হাকিম। তবে এখনই বিশেষ উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

এদিন ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার কাজ সামলে নারদ মামলায় আদালতে হাজিরা দিতে যান। তারপর নবান্ন গিয়ে দফতরের কাজ করেন। সেখান থেকে ফিরে আসেন কলকাতা পুরসভায়। তারপরই শারীরিক সমস্যা শুরু হয়। ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে সরাসরি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। মেয়র ভর্তি হওয়ার পরে তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় মেয়রকে। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। পরিস্থিতি খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আগেরবার কোমরে ব্যথার জন্য ফিরহাদ হাকিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাছাড়া স্পাইনাল কর্ডের কোমরের অংশের এই ব্যথায় মাঝে মধ্যেই ভুগছিলেন মেয়র। সেই ব্যথাই হঠাৎ বেড়ে যাওয়ার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।

আরও পড়ুন- বুধবার চোপড়ায় যাবেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...