Monday, April 6, 2026

হাতে মাত্র একদিন, সরস্বতী পুজোর প্রাক্কালে জোর কদমে প্রস্তুতি স্কুলগুলিতে

Date:

Share post:

আবহাওয়ার মতিগতি ভাল নয়, যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে। এদিকে আবার মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)শেষ হওয়ার একদিনের মধ্যেই সরস্বতী পুজোর (Saraswati Puja in Schools) আয়োজন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্কুলগুলিকে। শেষ মুহূর্তের ব্যস্ততা ধরা পড়ল সর্বত্র। কোথাও সকাল থেকেই ঠাকুর কেনার ভিড়, তো কোনও স্কুলে আবার আলপনা এবং সাজ সজ্জায় সরস্বতী বরণের টুকরো ছবি ধরা পড়ল। সোমবার মাধ্যমিক শেষ হওয়ার পর হাতে মাত্র আজকের দিনটাই রয়েছে। তাই যে সমস্ত স্কুলে পরীক্ষা কেন্দ্র ছিল ২৪ ঘণ্টার মধ্যে পুজোর সব আয়োজন সম্পন্ন করতে তাঁদের ব্যস্ততা চোখে পড়ার মতো।

ভালবাসার দিনে বাগদেবীর আরাধনা। পড়ুয়াদের জীবনের সবথেকে বড় উৎসবের প্রস্তুতিতে এ বছর খুব একটা বেশি সময় মেলেনি। শহরের বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষার সিট পড়ায় ব্যস্ত ছিলেন শিক্ষক-শিক্ষিকারা।পরীক্ষা শেষ হওয়া মাত্রই পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এমনকি, মাধ্যমিক পরীক্ষার্থীরাও পরীক্ষার পরে স্কুলে এসে পুজোর প্রস্তুতি শুরু করতে চেয়েছে। আলপনা আঁকার কাজ চলছে গতকাল বিকেল থেকেই। অনেক স্কুলে সরস্বতী পুজোতেই প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব হয়। কোথাও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান তো কোথাও এক্সিবিশনের ব্যবস্থা করা হয়। বসন্ত পঞ্চমীর ঝক্কি সামলে সেই দিনের পরিবর্তে পরের দিন স্কুলে ছাত্রছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করেন অনেক শিক্ষক-শিক্ষিকারা। এই বছর সেই দিকেও বিশেষ নজর দিতে হচ্ছে কারণ সরস্বতী পুজোর একদিন পরেই আবার শুরু হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। বলাই বাহুল্য এবছর দুই বড় পরীক্ষার মাঝে পড়ে দেবী সরস্বতী বেজায় নাজেহাল!


Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...