Friday, June 26, 2026

আজ সন্দেশখালিতে তৃণমূলের প্রতিনিধি দল, ১৪৪ উঠলে শান্তিসভা করার ভাবনা

Date:

Share post:

স্বাভাবিক হচ্ছে সন্দেশখালি (Sandeshkhali)। সরস্বতী পুজোর প্রাক্কালে আজ সকাল থেকে দোকানপাট বাজার হাটে বেশ ভিড় চোখে পড়েছে। ইন্টারনেট পরিষেবা পুনরায় শুরু হয়েছে। বুধবার বাগদেবীর আরাধনার আগে বিভিন্ন জায়গায় ছোট ছোট সরস্বতী ঠাকুর কেনাও চলছে। আগের থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় খুশি সেখানকার মানুষ। এই আবহে বিজেপি যতই গন্ডগোল পাকানোর চেষ্টা করুন না কেন বসিরহাটের সংসদ নুসরাত জাহান (Nusrat Jahan) অডিও বার্তায় বিক্ষোভ না ছড়িয়ে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। আজ সন্দেশখালি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik) সন্দেশখালিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে খবর।

গত কয়েকদিনে আলোচনা শিরোনামে বারবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির নাম উঠে এসেছে। গত শুক্রবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। তৃণমূলের তরফে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি অর্থাৎ রবিবার সন্দেশখালিতে ১৪৪ ধারা প্রত্যাহার করতে পারে প্রশাসন। সেক্ষেত্রে প্রশাসনের নিয়ম মেনে এই ধারা প্রত্যাহার করার পর সন্দেশখালিতে শান্তিসভা করার কথা তৃণমূল কংগ্রেসের। দলীয় সূত্রে খবর সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির সদস্যরা থাকবেন। আজ আইন অনুযায়ী, সন্দেশখালি সংলগ্ন ১৪৪ ধারার বাইরে থাকা এলাকায় যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। দুপুর ১:৩০ টায় তাঁরা সেখানে পৌঁছবেন বলে খবর।


Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...