Saturday, April 4, 2026

উচ্চ মাধ্যমিকে বিশেষ পরিষেবা দেবে রেল, শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেন স্টপেজ

Date:

Share post:

সরস্বতী পুজোর একদিন পরেই শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। পরীক্ষার্থীরা যাতে নির্ঝঞ্ঝাটে নিজেদের কেন্দ্রে পৌঁছে যেতে পারে তার জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল(ER)। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division ) বেশ কিছু ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আগামী ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রেলের এই নতুন পরিষেবা মিলবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন, কাটোয়া, বনগাঁ যাওয়ার ট্রেনগুলি অতিরিক্ত স্টেশনেও দাঁড়াবে এই ১১ দিন। অফিস টাইমে একাধিক প্যাসেঞ্জার ট্রেন সব স্টেশনে দাঁড়ায় না কিন্তু পরীক্ষার সময় এমনটা হলে সমস্যা বাড়তে পারে সেই কারণেই মোট ২১টি ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখায় যে সমস্ত ইএমইউ/ প্যাসেঞ্জার আপ ও ডাউন ট্রেন সকাল ৮টা থেকে ৯টা ৪৫ ও দুপুর ১টা থেকে দুপুর ২.৩০ মিনিটের মধ্যে যাবে, সেগুলি পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালি হল্টে দাঁড়াবে। অন্যদিকে বারাসত-বনগাঁ শাখায় সংহতি ও বিভূতিভূষণ হল্টেও ট্রেন দাঁড়াবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...